1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্নপূরণ হবে: মাহফুজ আলম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই গুম ও আয়নাঘর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা। শেখ মুজিব যেভাবে বিরোধীদের ওপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন-পালন করতেন।’

মাহফুজ আলম বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্নপূরণ হবে।

মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি বিচার নিশ্চিতের’, যোগ করেন তিনি।

এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি। বুড়ো লিডারশিপ পারেনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু এই তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। তাই আমাদের তরুণদের উজ্জীবিত রাখতে হবে।’

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host