1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষে হবে: ড. এম সাখাওয়াত হোসেন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন আশা করছে যে, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু নির্বাচনের পলিসি দেয় তারা ফিল্ডে যায় না। দায়িত্ব থাকে রিটার্নিং অফিসারদের কাছে। বর্তমান ডেপুটি কমিশনাররা (ডিসি) অনেক আন্তরিক ও যোগ্য। তারা আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের দুই তৃতীয়াংশ মানুষ নদীর ওপর নির্ভরশীল। সম্মেলনে ডিসিরা নদীর নাব্যতা, নৌ-নিরাপত্তা, ঘাট নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছেন। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয় শিশুশ্রম ও তাদের পুনর্বাসন সম্পর্কে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় পুনর্বাসনের জন্য কমিটি রয়েছে। শ্রম মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং মেঘনা নদী থেকে বালু চুরির ঘটনা রোধ করার ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host