1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

হিলি সীমান্তে রেললাইনের ব্রিজ সংস্কার কাজে বিএসএফ’র বাধা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষে বয়ে চলা রেললাইনের ব্রিজের সংস্কার কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় বন্ধ হয়ে গেছে।  ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া বিজিবি বিএসএফ’র নিয়মিত সীমান্ত বৈঠকে রেলের সংস্কার কাজ চলমান থাকার সিদ্ধান্ত থাকলেও তা মানছেনা সীমান্তের বিএসএফ।

বিএসএফের বাধার কারণে গেলো কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এঘটনায় বিজিবি-বিএফএফের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও আমলে নিচ্ছেনা বিএসএফ। সবশেষ শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায় বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে হিলি রেলকর্তৃপক্ষ জানায়, সীমান্তর পাশদিয়ে বয়ে চলা রেললাইনের একটি ব্রীজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কতৃপক্ষ। এজন্য সেখানে ইট বালু সিমেন্ট দিয়ে ব্রীজের সংস্কার কাজ শুরু করা হয়। কাজ শুরুর কয়কে ঘন্টার মাথায় বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা হয়।

সে মোতাবেক আবারো বিজিবির পক্ষ থেকে রেল কতৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। শনিবার রেল কর্তৃপক্ষ কাজ পুনরায় কাজ শুরু করলে বিএসএফ সদস্যরা আবারও এসে বাধা দেয়। বর্তমানে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host