1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির অনলাইনে ক্লাস শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫৭৮ সময় দর্শন

আগামী ৪ অক্টোবর রবিবার থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোয়  একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু হবে।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

করোনার ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে পাঠদানের উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে ওই সাব-কমিটি।

মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host