1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

সুজানগরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩০ সময় দর্শন

পাবনার সুজানগর  উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাসমত আলী খানের উপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বাজারের প্রধান সড়কে ঐ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায়  হামলার সাথে জড়িত সন্ত্রাসীসহ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাবকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির  আহবায়ক কামাল হোসেন বিশ্বাস ও সদস্য সচিব মোঃ জসিম বিশ্বাস।

উল্লেখ্য যে, রোববার বিকেলে উক্ত হাসমত আলী সুজানগর পৌর বাজার থেকে তার গ্রামের বাড়ি উপজেলার মধুপুর যাওয়ার সময় পথিমধ্যে মথুরাপুর নামক স্থান হতে কতিপয় আওয়ামী সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে আহত করে বলে উপজেলা বিএনপি’র দাবি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host