1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩২৮ সময় দর্শন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে এবং এর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম ধাপে তবলিগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজামের অনুসারীরা অংশ নেবেন। এটি ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে, যেখানে মাওলানা জোবায়েরপন্থিরা অংশগ্রহণ করবেন। এরপর আট দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ ধাপে সাদ অনুসারীরা অংশ নেবেন।

বিশ্ব ইজতেমাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মুসল্লিদের পারাপারের জন্য সেনাবাহিনী তুরাগ নদের ওপর পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ করেছে। অজু, গোসল ও খাবারের পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমায় দেশের ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে গাজীপুর, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও ঢাকার একাংশসহ মোট ৪১ জেলার মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে সিলেট, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

দুই পর্বে ইজতেমা আয়োজনের কারণ সম্পর্কে তিনি জানান, মুসল্লিদের সংখ্যা এত বেশি যে ইজতেমা মাঠের ১৬০ একর জায়গায় অবস্থান করা কষ্টদায়ক হয়ে পড়ছে। ফলে দুই ধাপে ইজতেমা হওয়ায় মুসল্লিদের ভোগান্তি কিছুটা কমবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) নুর মোহাম্মদ নাসিরুদ্দিন জানিয়েছেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সাদ অনুসারীদের ইজতেমা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশি-বিদেশি লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। ধর্মীয় এই বৃহৎ সমাবেশে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সূত্র: এফএনএস

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৯ জানুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host