1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফিলিস্তিনিরা তাদের পবিত্র স্থানগুলো ছাড়বে না: মাহমুদ আব্বাস

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৯৬ সময় দর্শন

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেছেন।

মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের ‘গাজা খালি করার পরিকল্পনা’র বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন জনগণ তাদের জমি ও পবিত্র স্থান গুলো কখনো ছাড়বে না।

গাজার ‘ওয়াফা’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানায়।

শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ১৫ মাসের যুদ্ধের পর গাজা একটি ‘বিধ্বস্ত স্থানে’ পরিণত হয়েছে। ফিলিস্তিনের জনগণকে গাজা থেকে সরানোর ব্যাপারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমি চাই, মিশর এই মানুষদের নিয়ে যাক। আমি চাই, জর্ডান এসব মানুষকে সরিয়ে নিক।’

তিনি বলেছেন, ‘আপনারা সম্ভবত ১৫ লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো জায়গাটিই খালি করে ফেলবো।’

এদিকে, ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ‘জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধন বলেই অভিহিত করা যেতে পারে।’

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি আমরা দৃঢভাবে প্রত্যাখ্যান করি এবং তা অটল থাকবে। জর্ডান জর্ডানের মানুষদের আর ফিলিস্তিন ফিলিস্তিনি মানুষদের জন্য।’

এদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের ‘অখন্ড অধিকারের’ লঙ্ঘনকে প্রত্যাখ্যান করে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host