1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুর বড়পুকুরিয়া খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৩০৫ নম্বর ফেইজ থেকে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে।

দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনির মহা ব্যবস্থাপক খান মোঃ জাফর সাদিক গতকাল শনিবার মধ্যে রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার  রাত ১২ টা থেকে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।

বড়পুকুরিয়া খনির সূত্রটি জানায়, উত্তোলন যোগ্য কয়লা খনিটির উৎপাদনশীল ১৪১৪ কোল ফেইজের মজুদ শেষ হওয়ায় গত বছর ৩০ নভেম্বর কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। সেই সময় কয়লা খনি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন কয়লা ফেইজ উন্নয়ন কাজ শেষ করে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে। তবে যন্ত্রপাতি স্থাপন করে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই আবার নতুন ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হলো।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহা-ব্যবস্থাপক  খান মো. জাফর সাদিক বাসসকে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ১৩০৫ ফেইজ থেকে গতকাল শনিবার মধ্যে রাতে পরীক্ষা মূলক ভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরুর প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে দৈনিক দেড় থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিক-নির্দেশনায় বিসিএমসিএল ও কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগেই এই নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হচ্ছে।

জাফর সাদিক আরো জানান, ১৪১৪ ফেইজের কয়লা উত্তোলন শেষে সব ইক্যুইপমেন্ট স্যালভেজ, যথাযথ ভাবে মেইনটেন্যান্স করণ এবং সব ইক্যুইপমেন্ট ১৩০৫ ফেইজে ইন্সটলেশন শেষে ৪৫ দিন পর এ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এই ফেইজের কয়লা উত্তোলনের লক্ষ্য মাত্রা ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন। যা আগামী জুন ২০২৫ পর্যন্ত খনি থেকে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরবরাহ করা হবে।

তিনি বলেন, যেহেতু ইরি ও বোরো চাষের মৌসুম শুরু হয়ে গেছে। ধানের জমিতে সেচ কাজের জন্য এই সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কয়লার মজুদ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

তিনি জানান, ১৩০৫ ফেইজের পূর্বে ১৪১৪ ফেজ থেকে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে কয়লা উত্তোলন শেষ হয়। ১৪১৪ ফেজ হতে ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৪ লক্ষ  ৮১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে। যার লক্ষ্যমাত্রা অতিরিক্ত শতকরা ২২ ভাগ কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host