1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্যতা স্বাভাবিক রাখার জন্য আমাদের নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে ‘নৌপরিবহন ও নাব্যতাঃ চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথ ভাবে এই সেমিনারের আয়োজন করে। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদ সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে।

এম সাখাওয়াত হোসেন বলেন,  নব্যতার সংকটে নৌপথে আমাদের বড় বড় লঞ্চ, স্পিড বোর্ড আটকে যায়।  উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে নদীগুলো মরে যাচ্ছে। রাজশাহীতে পদ্মা নদীর এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাচ্ছে। এখন ড্রেজিং করে নদীগুলোর নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের এ যুগে এসে নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমাদের সৌভাগ্য যে এতগুলো নদী এদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন দিয়ে শুরু,  আমি পরিবেশ আন্দোলন অনেকদিন থেকে করেছি, এখনো করছি ভদ্রভাবে, এখান থেকে আবার যখন ফেরত যাব পরিবেশকর্মীই থাকতে চাই।

উপদেষ্টা রিজওয়ান্স হাসান আরও বলেন, দেশটা তো আমাদের। প্রতিষ্ঠান যদি ভাল থাকে আপনারা সবাই উপকৃত হবেন। কাজেই প্রতিষ্ঠানটাকে ভালো করার কাজে আমরা সবাই একসাথে এগিয়ে যাই।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবুর সভাপতিত্বে সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

এ ছাড়াও সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ,বিআইডব্লিটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র)যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host