1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

লেবানন থেকে আরো ৪৭ বাংলাদেশি ফেরত এসেছে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি খরচে কাতারের একটি ফ্লাইটে আজ আরো ৪৭ জন আটকে পড়া বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ফ্লাইটটি (কিউআর-৬৪০) সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১,২৪৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।

আইওএম প্রত্যেককে পকেট খরচ, খাদ্য সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসা সেবা হিসেবে ৫ হাজার টাকা করে দিয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফেরত আসা ব্যক্তিদের সাথে চলমান সংঘর্ষের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং তাদের সুস্থতা সম্পর্কে খোঁজ খবর নেন।

সংঘর্ষের সময় বোমা হামলায় এই পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

সরকার চলমান সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈরুতে বাংলাদেশ দূতাবাস যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের নিরাপদে প্রত্যাবর্তন এবং যারা থাকতে পছন্দ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host