1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

কাবা শরিফের ইমাম দাগনভূঞায়

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৪৯ সময় দর্শন

ফেনীর দাগনভূঞা উপজেলার রগুনাথ পুর গ্রামে ইসলামি মহা সম্মেলনে এসেছেন পবিত্র কাবা শরীফের ইমাম শায়েখ ড. হাসান বোখারী। তিনি শুক্রবার লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে জুমার নামাজের ইমামতি করেছেন।

রগুনাথ পুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা আয়োজিত দু’দিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবারের প্রধান অতিথি ছিলেন ড. হাসান বোখারী। ‘পবিত্র কাবা শরীফের ইমাম জুমার নামাজ পড়াবেন’ -এ খবরে দাগনভূঞার পাশে সেনবাগ কোম্পানিগঞ্জ, লাঙ্গলকোট এবং ফেনী সদর উপজেলার হাজার হাজার মানুষ এসেছেন কাবা শরীফের ইমামের পিছনে জুমার নামাজ আদায় করতে।

এ ছাড়াও উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পবিত্র হারাম শরীফের মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস সেহলী, ভারতের দেওবন্দ হুজুর শায়েখ আফজাল কাইমুরী, শানে সাহাবায়ে খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার,আন্তর্জাতিক কেরাত সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি। সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি আহমাদুল্লাহ কাসেমী।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host