1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ সঞ্চালণ লাইনের টাওয়ার ঝুঁকিতে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ সময় দর্শন

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালণ লাইনের চার’শ ১৩ ফুট উচু টাওয়ারের পিলারের পাশের জমির মাটি ১৫ ফুট গভীর করে কেটে ইটভাটার নেয়া হয়েছে। প্রভাবশালী জলিল মৃধা এ মাটি কেটে নিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে টাওয়ার ধসে বিদ্যুৎ লাইন বিছিন্ন এবং প্রাণ নাশের আশঙ্কা করেছেন তারা। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের। ঘটনা ঘটেছে শনিবার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পুর্ব কুকুয়া গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পুর্ব কুকুয়া এলাকা দিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালণ লাইনের টাওয়ার নির্মাণ করা হয়। ওই টাওয়ারের পাশের ফসলী জমির মাটি প্রভাবশালী জলিল মৃধা শনিবার কেটে বিবিসিকো এবং এমএমসি ইটভাটায় বিক্রি করে দিয়েছেন। এক’শ ২৬ মিটার (চার’শ ১৩ ফুট) উচু বিদ্যুৎ টাওয়ারের পাশের জমির মাটি কেটে ১৫ ফুট গভীর করায় ঝুঁকিতে রয়েছে টাওয়ারটি। এতে টাওয়ার ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন প্রভাবশালী জলিল মৃধা টাওয়ারের পাশের মাটি ১৫ ফুট গভীর করে কেটে নিয়েছে। এতে টাওয়ার ধসে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরো বলেন, টাওয়ারটি এক’শ ২৬ মিটার উচু। ওই টাওয়ার ভেঙ্গে পরলে প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে। এভাবে মাটি কেটে নেয়ার সঙ্গে জড়িত প্রভাবশালী জলিল মৃধার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

টাওয়ারের পাশে বসবাসরত শাহিনুর বেগম বলেন, টাওয়ারের পাশ থেকে মাটি কাটতে নিষেধ করেছিলাম কিন্তু প্রভাবশালী জলিল মৃধা শুনেননি। এমন গভীর করে মাটি কেটেছে যে কোন সময় টাওয়ার ধসে ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ ও প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। দ্রুত এমন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

প্রভাবশালী জলিল মৃধা বলেন, আজ নতুন না, কয়েক বছর ধরেই মাটি কেটে ইটভাটায় দিচ্ছি। কোন সমস্যাতো হয়নি। কিন্তু টাওয়ারের পাশ থেকে মাটি কেটেছেন কেন? এতে তো টাওয়ারটি ধসে যেতে পারে এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আশ্রাফ উদ্দিন বলেন, খোজ খবর নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ভুমি অফিসের তহসিলদারকে পাঠানো হয়েছে। তার দেয়া তথ্যানুসারে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: এফএনএস

বিদ্যুৎ সঞ্চালণ লাইনের টাওয়ার ঝুঁকিতে

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১২ জানুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host