1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ শিক্ষক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৪১৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মরহুম শাহজাহান আলীর স্মরণে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শোক সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল লতিফ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান  ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু । রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসেনের স্ঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইংরেজি সাহিত্যের শিক্ষক প্রতাপ কুমার মন্ডল,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক  মো.শরিফুল ইসলাম,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রফিকুল ইসলাম ও প্রভাষক আহসানুল হাবীব রতন,প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রভাষক মো.আলতাব হোসেন,আইসিটি বিভাগের প্রভাষক মিজানুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক রবিউল করিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

বক্তারা বলেন,মো.শাহজাহান আলী ছিলেন একজন নির্লোভ,সৎ,মিষ্টভাষি ও হাস্যোজ্জল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। দূরারোগ্য ক্যান্সারে সম্প্রতি তিনি মারা যান। তার মৃত্যুতে কলেজ একজন বিজ্ঞ শিক্ষককে হারিয়েছে। তার শোকসন্প্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন শেষে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.আশরাফ আলী। শোকসভায় কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host