1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ সময় দর্শন

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের দুপাশে ও দালাবাজারসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার সকাল ১০টা থেকে দালাল বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হয়েছে। এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক  রাজিব কুমার সরকার।

এ সময় পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

এ অভিযান চলবে আগামী এক সপ্তাহ। পরে পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় অভিযান শুরু করার কথা বলেন জেলা প্রশাসক। প্রথম দিনে দালাল বাজারে প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে এক সপ্তাহ সময় দিয়ে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ থেকে সরকারী জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। সময়সীমা শেষে আজকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দফায় দালাল বাজার থেকে চন্দ্রগঞ্জের পূর্ব বাজার পর্যন্ত প্রায় দেড় হাজার স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর রায়পুর-রামগঞ্জ ও রামগতি এবং কমলনগর উপজেলায় অভিযান চালানো হবে।

দীর্ঘদিন ধরে সড়কের দু-পাশে অবৈধ স্থাপনা থাকায় একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সড়ক দুূর্ঘটনা বাড়ছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host