1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

লাকসামে কৃষকদের বীজ ও সার বিতরন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ সময় দর্শন

লাকসামের ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বোরো ধানের উফসী ও হাইব্রিড বীজ, শীতকালীন শাক সবজির বীজ ও হাইব্রীড সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে লাকসাম উপজেলা কৃষি কার্যালয়ে সার বীজ সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম।

উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার।বুধবার ৩৪০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য বোরো ধানের ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩২০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের (হাইব্রীড) বীজ, ৭শ’ কৃষকের মাঝে শীতকালীন শাকসবজির বীজ ও নগদ সহায়তা এবং ৭শ’ কৃষকের মাঝে শীতকালীন (হাইব্রিড) সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী অতিরিক্ত পরিচালক (বিএডিসি সার) ফৌজিয়া আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাদাত হোসাইন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদ,উপ-সহকারী কৃষি অফিসার আবদুল আউয়াল জুয়েল, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host