1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ সময় দর্শন

যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

তারা বলেন, এই ট্রেনগুলোর কল্যাণে গাজীপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এর আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছিলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরে কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন তিনি।

এছাড়া, ২৬ মার্চ নাগাদ ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন রেল উপদেষ্টা।

এর আগে, গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেনের সময়সূচি ঘোষণা করে রেলওয়ে। তাতে বলা হয়, তুরাগ কমিউটার-১ ভোর ৫টায় ঢাকা থেকে ছেড়ে ৬টা বাজে জয়দেবপুর পৌঁছাবে। ট্রেনটি বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৬টা ২৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। এই ট্রেনটি তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-৩ সকাল ১১টায় ঢাকা থেকে ছাড়বে। ট্রেনটি বেলা ১২টা বাজে জয়দেবপুর পৌঁছাবে। পথিমধ্যে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৪০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম থামবে।

এদিকে, জয়দেবপুর থেকে তুরাগ কমিউটার-২ সকাল সাড়ে ৬টার ছেড়ে ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-২ সকাল ৭টা ১০ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে ৮টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-৪ বেলা ১২টা ৩০ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে। পথিমধ্যে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। সবশেষ তুরাগ কমিউটার-৪ রাত ৯টা ৪৫ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে রাত ১১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। ঢাকায় আসার সময় ট্রেনটি তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৫ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host