1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

রাজশাহীতে ট্রাকচাপা পলিটেকনিকের ছাত্র নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ সময় দর্শন

রাজশাহী নগরীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটর বাইক আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোরির এলাকার মো. কালামের ছেলে। মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করলে মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান।

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host