1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিনে হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

ঘর থেকে বেরোনোর সময় যে দোয়া পড়বেন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭২ সময় দর্শন

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত। এতে মানুষ আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় এবং শয়তান তাকে পথহারা করতে পারে না। এ প্রসঙ্গে হাদিসে রাসুল (সা.)-এর একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো-
بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর ওপর ভরসা করে তার নামে আমি শুরু করছি। তার সাহায্য ছাড়া ভালো কাজ করা ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়।
হাদিস : আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ যখন নিজ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বে তখন তাকে বলা হয়, তুমি সঠিক পথ পেয়েছ। তোমার জন্য যথেষ্ট হয়েছে। তুমি সুরক্ষা পেয়েছ। আর শয়তান তার কাছ থেকে সরে পড়ে। আর অন্য শয়তান বলতে থাকে, তুমি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করবে যে সঠিক পথের সন্ধান পেয়েছে। তার জন্য যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এবং সব শয়তান থেকে সুরক্ষিত রয়েছে।’ (আবু দাউদ, হাদিস : ৫০৯৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host