1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘের নিন্দা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ সময় দর্শন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বুধবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন(ইউএনআইএফআইএল)-এর সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে পরিষদ ২৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৮ নভেম্বরের হামলার নিন্দা করেছে, যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়। তবে তারা এজন্য কাউকে করেনি।

পরিষদ বলেছে, তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৯ অক্টোবর, হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট “সম্ভবত” দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল-এর সদর দফতরে আঘাত করেছিল, অস্ট্রিয়া জানায়, এতে তাদের আট সেনা আহত হয়।

৭ নভেম্বর, পাঁচজন শান্তিরক্ষী আহত হয় এবং পরের দিন ইউএনআইএফআইএল ইসরাইলি সেনাবাহিনীকে “ইচ্ছাকৃত এবং সরাসরি” পদক্ষেপে দক্ষিণ লেবাননে তার একটি অবস্থানের ক্ষতি করার জন্য অভিযুক্ত করে।

নিরাপত্তা পরিষদ “স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনই আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে না” এবং ইউএনআইএফআইএল কে তার ‘পূর্ণ সমর্থন’ দিতে হব।

কাউন্সিলের সদস্যরা সাধারণ সংঘর্ষে “বেসামরিক অবকাঠামোর ধ্বংস” এবং “লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানগুলোর ক্ষতি”তে এবং বেসামরিক হতাহতের ঘটনা এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”

এটি বিশেষভাবে বালবেক এবং টায়ারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর বিপন্ন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host