1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ভাঙ্গুড়ায় ২৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো প্রিজম স্কুল

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ২৭ কৃতি শিক্ষার্থীকে সাফল্য সংবর্ধনা দিয়েছে প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরশহরের এসআর পাড়ায় অবস্থিত প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা  হয়। এতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি’র ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার এবং ৬ শ’ টাকার প্রাইজমানি দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রিজমের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক (অব.) মাহবুব উল আলম, বিএনপি নেতা রেজাউল করিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন। প্রিজমের পরিচালক রাসেল আহমেদ জানান,শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host