1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

প্রধান উপদেষ্টা সুস্থ আছেন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ সময় দর্শন

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোপুরি সুস্থ আছেন। তিনি আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন,‘প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তিনি পুরো সপ্তাহ জুড়ে অনেক বৈঠক করেছেন, যা আমরা নিয়মিত সাংবাদিকদের জানাচ্ছি। আজও তিনি বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।’

রাজনৈতিক দলের সঙ্গে সরকারের চলমান সংলাপের অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বঙ্গভবনের আশেপাশে যারা বিক্ষোভ করছেন তাদেরকে তিনি আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতিকে নিয়ে আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সরকার তার সঙ্গে একমত পোষণ করে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host