1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ভাঙ্গুড়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অবহিতকরণ সভা

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নারীদের জরায়ুমুখ ক্যান্সারজনিত মৃত্যু হ্রাসকল্পে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ অক্টোবর) বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম।

এতে অন্যদের মধ্যে অংশ গ্রহণ করেন, সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমানা আক্তার রোমি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদা, প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার প্রমুখ।

অবহিতকরণ সভায় জানানো হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি যৌনবাহিত রোগ। অনিরাপদ শারীরিক মিলনের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে থাকে।এটি জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে। শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এই ভাইরাস দ্বারা হয়। আর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার নারী মারা যান। এইচপিভি টিকা নিলে ক্যান্সার থেকে সুরক্ষিত থাকা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, এই রোগ প্রতিরোধে উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host