1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

প্রেসিডেন্টের পদত্যাগসহ ৫ দাবি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ সময় দর্শন

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েত থেকে এই দাবি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, চুপ্পু মসনদে বসে ফ্যাসিবাদের চর্চা করে যাচ্ছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আমাদের বিপ্লব শেষ হয় নাই। আমরা হাসিনাকে হটিয়েছি কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই।

যতোদিন পর্যন্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সুস্থ ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারছি না ততোদিন এই আন্দোলন চলবে।

তিনি ৫ দফা দাবি তুলে ধরে বলেন, বৈষম্য বিরোধী সংবিধান বাতিল করে নতুন করে লিখতে হবে, চুপ্পুকে পদত্যাগ করে অবিলম্বে সেই সংবিধান বাতিল করতে হবে।

এই সপ্তাহে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ১৪, ১৮, ২৪ সালের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।

এই নির্বাচনগুলোতে যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের সম্পদ বাতিল করতে হবে, তারা যাতে ২৪ পরবর্তী নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করতে হবে।

এই সপ্তাহের মধ্যে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন করতে হবে।

সূত্র: মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host