1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ : সরকারি সম্পত্তি উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৯ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ায় দিনভর অবৈধ স্থাপনা ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উল­াপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নাহিদ হাসান খান জানান, তার অভিযানে অংশ নেওয়া সদস্যগণ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের পাশে ১৭টি অবৈধ দোকান এবং পাইকপাড়ায় মহাসড়কের পাশে ১৫টি দোকান ও স্থাপনা এবং চড়–ইমুড়ি কমিউনিটি ক্লিনিকের পাশে থাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে। এসময় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার প্রায় ১ একর সরকারি সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। এসময় উল­াপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এবং র‌্যাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host