1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৪৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ রোধ এবং যৌতুক নিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফছার আলী মাস্টার, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পিআইও (অতিঃ) আব্দুল আজিজ, প্রেসক্লাবের সিঃ সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন ও তথ্য আপা তামান্না রহমান প্রমূখ।

এছাড়া মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন। বৈঠকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host