1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩ ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি ঘোষণা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ভাঙ্গুড়া অফিসার্স ক্লাবে রবি ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪৮২ সময় দর্শন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার রাতে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হাসান খান এতে সভাপতিত্ব করেন।

এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী এড.আব্দুল জাব্বার, নির্মল কুমার রায়, আব্দুল হাই মনজু, উদয় কুমার দেব, মলয় কুমার দেব, অহিদুল ইসলাম বাবু, টুম্পা রায় প্রমুখ ব্যক্তিরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের গীতি নকশা প্রস্তুত ও সঞ্চালনা করেন অধ্যাপক মাহবুব-উল-আলম।

এর আগে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব, অর্পনা ও আসেফা রবীন্দ্র নৃত্য পরিবেশন করে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন ও শিশু শিল্পী আসেফা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সোহেল তালহা,অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার মো: জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলমসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন ও অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host