1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬২৫ সময় দর্শন
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব ১২।সোমবার (২২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ধর্ষন মামলার এজহার ভুক্ত আসামী খলিলকে(৫৫) সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী নাটোর জেলার সিংড়া থানার ঠেংগা পাকুরিয়া গ্রামের মৃত মরু মন্ডলের ছেলে খলিল। র‌্যাব ১২ সুত্রে জানা যায়, গত ০৮ নভেম্বর ২০২১ তারিখে জনৈক শিশু কন্যা সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বারুহাস বাজার হতে সাবান কিনে নিজ বাড়ীতে ফেরার পথে আসামীর হাতে থাকা প্লাস্টিকের দুধের বোতল স্থানীয় শরিফ চৌধুরীর বাড়ীতে পৌঁছে দিতে বলে। শিশুটি সরল মনে দুধের বোতলটি নিয়ে ঐ বাড়ীতে প্রবেশ করে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ধর্ষক মোঃ খলিল শিশুটি পিছু নিয়ে ঐ বাড়ীতে প্রবেশ করে উল্লেখ্য যে ধর্ষকমোঃ খলিল জানতেন উক্ত সময়ে শরিফ চৌধুরীর বাড়ীতে কোন লোকজন ছিলেন না। এই সুযোগে ধর্ষক মোঃ খলিল জনৈক শিশুর মুখে গামছা বেধে শরিফ চৌধুরীর বাড়ীর দোতালার বেলকুনিতে জোর পূর্বক ধর্ষন করে। উক্ত সময়ে হঠাৎ বাড়ীর লোকজন আসল আসামী খলিল কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে মেয়েটির পরিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা করে।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এধরণের ধর্ষণ বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host