1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে আধিপত্য বিস্তার নিয়ে দুজন গুলিবিদ্ধ ! মোংলায় মাতম, একই পরিবারে ৯ লাশ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন হরমুজ প্রণালি বন্ধই থাকবে-খামেনি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

আক্রমণ ঠেকাতে মাইকিং : ভাঙ্গুড়ার বেতুয়ান-বিএলবাড়ি সড়কে হামলা রুখে দিল পুলিশ !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫২৩ সময় দর্শন

ভ্রাম্যমান প্রতিনিধি :আজ বুধবার সকাল দশটায় লাঠিয়ালদের আক্রমণ ঠেকাতে মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে লাঠি-সোটা নিয়ে রাস্তায় বের হওয়ার আহবান জানান হয়। ঘটনাটি ঘটে ভাঙ্গুড়া-টু-বিএলবাড়ি-বেতুয়ান সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকাল ১০টার দিকে বেতুয়ান দক্ষিণপাড়ার আব্দুল হান্নান ও তার ছেলে সম্রাটের নেতৃত্বে একদল লাঠিয়াল বিএলবাড়ি মুহাজিরপাড়ায় হামলার প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে। এ খবর পেয়ে মুহাজিরপাড়ার ওয়াজেদ আলীর ছেলে দিন আলী মসজিদের মাইক থেকে হামলা প্রতিরোধের জন্য গ্রামবাসীকে লাঠি-সোটা নিয়ে বের হতে অনুরোধ জানায়। ফলে বেতুয়ান-বিএলবাড়ি মার্কেটে আতংকের সৃষ্টি হয়। সড়কের যানবাহন থেকেও যাত্রীরা দ্রুত নেমে পড়ে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এ সময় হামলাকারীরা বিএলবাড়ি মার্কেটের কয়েকটি দোকান ঘরের চালের উপর লাঠি দিয়ে আঘাত করে উলু ধ্বনী ও ঝন ঝন শব্দ করলে মুহাজির পাড়ার লোকজন পিছু হেটে যায়। এ দিকে হামলা প্রস্তুতির খবর পেয়েই ফরিদপুর ও ভাঙ্গুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফলে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে গ্রামবাসী রক্ষা পায়।

ফরিদুপর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ রানা ঘটনা সত্যতা স্বীকার করে ডিডিএন নিউজকে বলেন,কোনো অপ্রীতিকর ঘটনার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং হামলা রুখে দেয়। ফলে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএলবাড়ি গ্রামের আমজাদ হোসেন ও বেতুয়ান গ্রামের সিরাজুল ইসলাম জানান,কয়েকদিন আগে বেতুয়ান গ্রামের একটি ছেলে আত্মহত্যা করে। ময়না তদন্ত ছাড়াই তার লাশ গ্রামে নিয়ে যাওয়ার সময় বিএলবাড়ি মুহাজিরপাড়ার ওয়াজেদ আলী ও তার ছেলে দিন আলীর সাথে বেতুয়ান গ্রামের আব্দুল হান্নান ও তার ছেলে সম্রাট এর মধ্যে তর্ক  ও হাতাহাতি হয়। তখন আব্দুল হান্নান ও তার ছেলে মোটর সাইকেলে লাশবাহী গাড়ির ফিছনে ছিল। ঐ সময় দিন আলী এবং তার কয়েকজন সঙ্গী রাস্তার উপর এক পাশে দাড়িয়েছিল। সম্রাট দ্রুত বেগে যাবার সময় দিন আলীকে ধাক্কা দেয়। এতে দিন আলী ব্যাথা পান। তারপরও দিন আলীকেই সম্রাট এবং তার বাবা প্রথমে থাপ্পর দেন। তখন থেকেই  পরস্পরের প্রতি দেখে নেওয়ার হুমকী ছুড়ে দেয় তারা।

দুপুরে এ রিপোর্ট লেখার সময় জানা গেছে বেতুয়ানের ফারুক হোসেন নামের এক অটোরিক্সা চালক মুহাজিরপাড়া পৌঁছিলে দিন আলী এবং তার লোকেরা তাকে মারপিট করে ও অটোরিক্সাটি উল্টে ফেলে দেয়। এতে করে ওখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সংঘর্ষর প্রতিকী ছবি সংযুক্ত :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host