1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা কমিশনিং লাইসেন্সে আটকে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনা-৪ আসনে উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন হাবিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৭ সময় দর্শন

বিএনপি পাবনা-৪ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দিয়েছে । সোমবার দলের মনোনয়ন বোর্ডের সভায় ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে এ মনোনয়ন দেয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব) মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তথা স্থায়ী কমিটি পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে।

হাবিবুর রহমান হাবিব দলীয় মনোনয়ন পাওয়ার পরে  বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের জনগণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আমাদের কাণ্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপির  ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এসময় সরকারকে এই নির্বাচনে কোনো প্রকার কারচুপি-কারসাজি না করার আহবানও জানান তিনি।

বিকাল ৫টা থেকে দেড় ঘণ্টা ধরে চলা ভার্চুয়াল মনোনয়ন বোর্ড সভায় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সভায় নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে রবিবার পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ করেন হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দলের নেতা আহসান হাবিব। সোমবার তারা আবেদনপত্র জমা দেন। এদিন বিকালে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে মনোনয়ন পেয়েছিলেন হাবিব। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্ববায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host