1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৮৭ সময় দর্শন
??????????????????????????????????????????

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১ জন পজিটিভ, ১ জন নেগেটিভ হওয়ার পর ও ৮ জন উপসর্গে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে (১ থেকে ২৭ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন। এর মধ্যে ১৪৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৪ জন রাজশাহীর (পজিটিভ থেকে নেগেটিভ ১, উপসর্গে ৩), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (উপসর্গে) ও নাটোরের ৪ জন (পজিটিভ ১, উপসর্গে ৩) মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বয়সের ৩ জন পুরুষ, ৪১ থেকে ৫০ বয়সের ১ জন (পুরুষ), ৫১ থেকে ৬০ বয়সের ২ জন (নারী) ও ৬১ বছরের বেশি বয়সের ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭, চাঁপাইনবাবগঞ্জের ৪, নাটোরের ৫, নওগাঁর ২, পাবনার ৬ ও দিনাজপুরের ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন।

তিনি বলেন, আজ রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৩৪ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৪৩১ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪, নাটোরের ৩৭, নওগাঁর ৩৫, পাবনার ২২, কুষ্টিয়ার ৩, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন।

রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৬১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৩৪ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ২৯ দশমিক ৮%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১১ দশমিক ৯০%।

করোনা এবং উপসর্গে গত ১ জুন সাত, ২ জুন সাত, ৩ জুন নয়, ৪ জুন ১৬, ৫ জুন আট, ৬ জুন ছয়, ৭ জুন ১১, ৮ জুন আট, ৯ জুন আট, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন চার, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩, ১৭ জুন ১০, ১৮ জুন ১২, ১৯ জুন ১০, ২০ জুন ১০, ২১ জুন ১৩, ২২ জুন ১৩ জন, ২৩ জুন ১৬, ২৪ জুন ১৮, ২৫ জুন ১৪ ও ২৬ জুন ১৭ জন মারা যান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host