1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা শামীমের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৬২৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা শামীম হোসেন (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শামীম মারা যান।

নিহত শামীম ভাঙ্গুড়া পৌর শহরের সরদার পাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে ও ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এবং সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়,ঈদুল ফিতরের পরদিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে শামীমকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে রেফার্ড করেন। স্বজনেরা রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে তাকে ভর্তি করে তার মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। সেখানে শামীমের অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার মৃত্যুতে পৌর ও উপজেলা ছাত্রলীগ গভীরভাবে শোকাহত। তিনি আরো বলেন, বুধবার বিকালে পৌর সদরের সরদারপাড়া ঈদগাঁ ময়দানে জানাযা নামাজ শেষে সরদার পাড়া কবর স্থনে তাকে দাফন করা হয়।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল শামীমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host