1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

ঈদুল আজহার জামাত মসজিদে আদায় করতে হবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৭৯ সময় দর্শন

ডিডিএন ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদুল আজহার জামাত মসজিদে পড়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার। আগামীকাল ১ আগস্ট সারা দেশের মসজিদগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

করোনায় মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে নিকটস্থ মসজিদে ঈদের জামাত পড়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রয়োজনে একই মসজিদে একাধিক ঈদ জামাত আদায় করা যাবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের জামাত ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করা হয়েছিল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর এখানে পর্যায়ক্রমে আরো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host