1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চাটমোহরে শিতাতপ নিয়ন্ত্রিত ‘ডায়মন্ড ফুড কর্ণার এন্ড কনভেনশন সেন্টার’-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৮৫ সময় দর্শন

এস এম মাসুদ রানা,চাটমোহর(পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর সদরের স্বর্ণকারপট্টি এলাকায় আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কেটে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হাসাদুল ইসলাম হীরা’র মালিকানাধিন শিতাতপ নিয়ন্ত্রিত ‘ডায়মন্ড ফুড কর্ণার (কমিউনিটি সেন্টার ও কনভেনশন সেন্টার)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইকতেখারুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পৌরসভার প্যানেল মেয়র মো: নাজিম উদ্দিন মিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমুখ।

এছাড়া ও অন্যান্যেদের মধ্যে পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব, সহ-সাধারণ সম্পাদক মো: সাহাবুল আলম শাপলা, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মো: রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: আবুল বাশার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো: হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘চাইনিজ-থাই খাবারের পাশাপাশি বিভিন্ন ধরণের বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন সহ নানা ধরণের স্ন্যাকস্, গ্রিল, তান্দুরি, চা-কফি এবং বিভিন্ন ধরণের মিষ্টি রুচিশীল শিতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে খাওয়া এবং অর্ডার সরবরাহ করা। এছাড়াও পারিবারিক অনুষ্ঠান যেমন- শুভ বিবাহ, বিবাহ বার্ষিকী, জন্মদিনের পার্টি এবং বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা যাবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host