1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৫ আগস্ট ঘিরে আ.লীগের তৎপরতার সক্ষমতা নেই- স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার সাংবাদিককে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫১৮ সময় দর্শন

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তাকে ভারপ্রাপ্ত খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সুমী আহমেদের ভার্চুয়াল আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে প্রেরণের কথা স্বীকার করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আবু তৈয়বকে বুধবার সকাল ১০টার দিকে খুলনা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) ভার্চুয়াল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা থানা পুলিশ নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার বাদি খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, গত দু-তিন দিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আবু তৈয়ব আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করেছে। এতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host