1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৭৯ সময় দর্শন

পাবনায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) পৌনে ৪টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ফলিয়ার তালেব মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রবিউল ইসলাম আরটিআর (পাবনা-ল ১১-৮৩১৩) মোটরসাইকেল নিয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা সদর থানায় নিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় সিএনজি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host