1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

হয়রানির কারণে নারীরা ছাড়ছে সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫১৪ সময় দর্শন

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের হয়রানি, নিপীড়নও বাড়ছে৷ ২২টি দেশের  সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারী ৬০ ভাগ নারী হয়রানির কারণে এ মাধ্যম ছেড়েছেন৷

প্ল্যান ইন্টারন্যাশনালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ২২টি দেশের নারীদের নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ অল্প বয়সী নারী সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো না কোনোভাবে নিপীড়ন বা হয়রানির মুখোমুখি হয়েছে৷ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে ফেসবুকে, এর পরে রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট৷

প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এই সমীক্ষায় ২২টি দেশের ১৫ থেকে ২৫ বছর বয়সী মোট ১৪ হাজার নারী অংশ নেয় ৷ গবেষকরা ভুক্তভোগী অনেকের খুঁটিনাটি বিষয়ে সাক্ষাৎকারও নিয়েছেন ৷

জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ব্রাজিল, বেনিন, যুক্তরাষ্ট্র এবং ভারতও রয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার যারা হয়েছে, তাদের মধ্যে শতকরা ৩৯ জন ফেসবুকে এবং বাকিরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টুইটার ও টিকটকের মাধ্যমে৷

আপত্তিকর ভাষা ব্যবহার, বিব্রতকর কথাবার্তার কারণে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ করে দিয়েছে বা খুবই কম ব্যবহার করছে৷ অংশগ্রহণকারীদের ২২ শতাংশ জানিয়েছে, তারা শারীরিক নির্যাতনের ভয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে দূরে সরে গেছে৷

সংখ্যালঘু, জাতিগত বৈষম্য বা অন্যান্য সম্প্রদায়ের অন্তর্গত নারীদের ক্ষেত্রে হয়রানির ঘটনা অনেক বেশি ঘটে থাকে বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে৷

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও অ্যান-বির্গিট আলব্রেক্টসেন বলেন, অনলাইনে হয়রানি শারীরিকভাবে না হলেও এতে মেয়েরা ভয়ে থাকে, যা তাদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে৷ নারীদের নিজেদেরই আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইন সহিংসতা মোকাবেলা করতে হবে৷

যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে৷ তবে সমীক্ষায় দেখা গেছে, কোনো কিছুই এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ করতে পারেনি৷

সূত্র : ডয়চেভেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host