1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ১৫১৬ টাকা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৯৯ সময় দর্শন

দেশের বাজারে ফের কমছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে দেড় হাজার টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে বুধবার (৩ মার্চ) থেকে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম কমে দাঁড়াবে ৭১ হাজার ১৫০ টাকায়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশীয় বাজারেও কমানো হলো স্বর্ণের দাম।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ৬৬৬ দশমিক ৭২ টাকা। ভরিতে দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৬৯ হাজার ৫১৭ দশমিক ৪৪ টাকা। দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা। আগে দাম ছিল ৬০ হাজার ৭৬৯ দশমিক ৪৪ টাকা। ভরিতে কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৯৩০ দশমিক ৪৮ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৫০ হাজার ৪৪৬ দশমিক ৮০ টাকা। প্রতি ভরির দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের রূপার প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host