1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

রাষ্ট্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান ওয়াহিদউদ্দিন মাহমুদের

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দর্শন

 রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অন্যায্য সুযোগ-সুবিধা বিতরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি ব্যাংকিং ও আর্থিক খাতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মিলনায়তনে আয়োজিত ‘১১তম বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আর্থিক খাত পুরো অর্থনীতির ‘হৃদপিণ্ড’। তাই ব্যাংকিং ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা কোনোভাবেই সমীচীন নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ব্যাংকিং খাতের অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একসময় ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঋণখেলাপির প্রবণতা কমিয়ে বেসরকারি ব্যাংকগুলোর একটি বড় অংশকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন বিধিবিধান শিথিল হওয়ায় খাতটি আবারও সংকটে পড়ে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রভাব কখনো কমে, কখনো বাড়ে। তবে এর নেতিবাচক প্রভাব ব্যাংকিং ও আর্থিক খাতে থেকেই যায়। রাজনৈতিক কারণে কোনো ক্ষেত্রে সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও তা এমনভাবে করতে হবে, যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অন্যায্য সুবিধা বিতরণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ বিষয়ে শুধু বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকারদের উদ্যোগ যথেষ্ট নয়; রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও কার্যকর সিদ্ধান্তও প্রয়োজন।

সম্মেলনে অন্যান্য বক্তাও ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং পেশাদার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা গেলে আমানতকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি উৎপাদনশীল খাতে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র: দৈনিক এদিন ও সমকাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host