1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু ১ ডিসেম্বর

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দর্শন

আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ আয়োজন করা হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই আয়োজন করছে।

গ্লোবাল সোর্সিং এক্সপোর মূল লক্ষ্য হলো— বৈশ্বিক ক্রেতা, বিনিয়োগকারী, বিদেশি কোম্পানি এবং দেশের ব্যবসায়ীদের একত্রিত করে শিল্পখাতের সংশ্লিষ্ট পক্ষদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা।

বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকরা প্রধান প্রদর্শক হিসেবে অংশ নেবেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ আজ বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হাসান আরিফ বলেন, এক্সপোটি রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এ আয়োজন পণ্য বৈচিত্র্যকরণ এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি গন্তব্য সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখবে।

এক্সপোতে অর্থনীতির আটটি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হলো— তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, আইটি ও আইটিইএস, হোম ডেকর ও ফার্নিচার এবং প্লাস্টিক ও রান্নাঘরের পণ্য।

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫-এ থাকবে প্রদর্শনী স্টল, বিটুবি মিলনমেলা, নেটওয়ার্কিং সেশন, সেমিনার এবং একটি বিশেষ ফ্যাশন শো।উদ্বোধনী অনুষ্ঠান আগামী সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের (বিগ ওয়েভ) হলে আয়োজন করা হবে।

এতে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রউফ খান এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host