1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

কাশির কষ্ট থেকে মুক্তি মিলবে ঘরোয়া পাঁচ উপায়ে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৬৭ সময় দর্শন

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার ফলে কাশি বর্তমানে যথেষ্ট উদ্বেগজনক। কারো পাশে কাশি দিলেও মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে। ফলে কাশি থাকার কারণে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেককেই।

অথচ কাশি থাকা মানেই কিন্তু করোনা আক্রান্ত হওয়া নয়। সাধারণ কোনো ফ্লু থেকেও কাশি হয়। অবশ্য কাশি দূর করার ব্যবস্থা করা দরকার। চাইলে ঘরোয়া উপায়েও এটি সারিয়ে তোলা যায়।

১. কাশি দূর করতে দীর্ঘকাল ধরে মধু ব্যবহার হয়ে আসছে। চিকিৎসকরা বলছেন, মধু অনেক সময়ে কাশি কমানোর ওষুধের থেকেও ভালো কাজে দেয়। শ্লেষ্মা কমাতে সাহায্য করে মধু। এজন্য কাশি থাকলে নিয়ম করে লেবু-মধুর চা খান।

এজন্য এক চামচ লেবুর রস ও এক চামচ মধু নিন। প্রথমে লেবু দিয়ে চা বানিয়ে নিন। তারপর মধু মিশিয়ে নিন। দিনে দুবার এভাবে খেলে এক সপ্তাহে কাশি দূর হয়ে যাবে।

২. কাশি কমানোর ক্ষেত্রে হলুদ অসাধারণ কাজে দেয়। এজন্য কয়েকদিন দুধে হলুদ মিশিয়ে খেতে হবে। এক গ্লাস গরম দুধ, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চামচ মধু নিতে হবে। গরম দুধে হলুদ আর মধু ভালো করে গুলে দিনে একবার খেতে হবে।

৩. আদা ও লেবুর শরবতেও ভালো কাজ হয়। এক কাপ পানি, কয়েক কুচি আদা, এক চামচ লেবুর রস ও মধু নিতে হবে। পানি হালকা গরম করে তার মধ্যে আদা কুচি, লেবুর রস আর মধু দিতে হবে। দিনে তিন থেকে চার বার এভাবে খেতে হবে।

৪. রসুন কাশি দূর করতে কার্যকরী।  রসুন শুষ্ক কাশি কমাতে খুবই দরকারী। গরম ভাতে তেলে ভিজিয়ে রাখা রসুন চটকে খেতে পারেন। বেশ কয়েক দিন খেলে উপকার পাবেন।

৫. কাশি সারানোর ব্যাপারে তুলসি পাতার রস অতুলনীয়। এক চামচ তুলসি পাতার রস, এক চামচ মধু প্রতিদিন সকালে খেলে কাশি দূর হবে। এভাবে এক সপ্তাহ খেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host