1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

১০১ জনকে নিয়োগ দেবে দুদক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ সময় দর্শন

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি পদে মোট ১০১ জনকে নিয়োগ দেবে সংস্থাটি। এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ আগস্ট থেকে।

পরীক্ষা–সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম ও সংখ্যা

১. কনস্টেবল

পদসংখ্যা: ৯১

গ্রেড: ১৭

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদনে যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।

২. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০

গ্রেড: ২০

বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা

আবেদনে যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ

আবেদনের বয়স: আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

দুটি পদের জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা দিতে হবে। আবেদনের নিয়মাবলি অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে এ টাকা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর, ২০২৫, বিকাল ৫টা।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host