1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ সময় দর্শন

হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে ফিতরার হারের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, যে বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ইসলামিক শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। গম বা আটা দিয়ে ফিতরা দিলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) হিসেবে ৫৯৫ টাকা, খেজুর ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস ২ হাজার ৬৪০ টাকা এবং পনির ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগের খুচরা বাজারদরের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা দিতে পারবেন। এছাড়া, স্থানীয় বাজারদরের তারতম্য থাকলেও ফিতরা আদায় হবে।

কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host