1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১(সাঁথিয়া)আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুনঃতফসিল ঘোষণার পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ড.নাজিবুর রহমান মোমেন।গতকাল শনিবার রাতে (১৭জানুয়ারী)সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট তিনি মনোনয়পত্র জমা দেন।

মনোনয়নপত্র জমদানের সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান,সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সাবেক আমীর ও উপজেলা সূরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস,উপজেলা জামায়াতের সহ-সভাপতি ফিরোজ হোসেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বলেন,পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থাপিত হওয়ার পর সুপ্রিম কোর্টের এপিলেটডিভিশনে আমি আইনী লড়াই করেছি আমাদের নির্বাচনী অধিকার ফিরে পাওয়ার জন্য। নির্বাচন কমিশনে বারবার একটি কথা বলেছি ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথেই আমাদের আসনের নির্বাচন হতে হবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেভাবে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন বেড়া সাঁথিয়ার জনগণ। তিনি নেই তার সন্তান হিসেবে তারই প্রতীক দাঁড়িপাল্ল্লাহ নিয়ে আমি সাঁথিয়াবাসীর কাছে যাব। আশাকরি আগামীতে মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্ল্লাহতেই রায় দিবে।সবার কাছে আমি দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host