1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

ফরিদপুরে নকল দুধ ও ঘি কারখানায় অভিযান, সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫২ সময় দর্শন

পাবনার ফরিদপুরে ইউরিয়া, ডিটারজেন্ট, ডালডা, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে নকল দুধ ও ঘি তৈরির অপরাধে তিনটি দুগ্ধ উৎপাদনকারী ও সংগ্রহকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডেমরা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক, ভেজাল ডালডা ও পাউডার জব্দ করে তা ধ্বংস করা হয়।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ডেমরা কেয়া ডেইরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। অভিযানকালে সেখানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পান সংশ্লিষ্টরা। এ সময় কেয়া ডেইরি স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে নকল দুধ তৈরির দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

‎একই সময় আমিনা ডেইরি এবং প্রিমিয়াম ফোর্সে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ করার দাযে আমিনা ডেইরীকে ৩০ হাজার ও প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন বলেন, ভেজাল দুধ ও ঘি তৈরির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host