1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

সাতক্ষীরার গাছের ডালে ঝুলছে ভৌতিক সাপ, আঘাত করলেই হচ্ছে বিপদ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৭২ সময় দর্শন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের একটি গাছের ডালে ডালে সাপ ঝুলছে। এ নিয়ে মানুষের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। গাছের ডালে সাপ ঝুলিয়ে থাকার দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করছেন। সাপগুলো অনেকটা কালো ও লালচে বর্ণের।

গাছটির মালিক নূর ইসলাম কয়েকদিন আগে গাছটিতে সাপ দেখতে পেলে সাপগুলোকে আঘাত করেন। পরের দিন তার ৮০ হাজার টাকা মূল্যের গরু ও একটি মুরগি মারা যায় বলে দাবি করেন তিনি। একই গ্রামের আরেক যুবক সাপগুলোকে ঢিল ছুড়লে কিছুক্ষণ পর সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ধরনের গুজবের কারণে এরপর থেকে সাপগুলোকে আর কেউ আঘাত করেনি।

নুর ইসলাম বলেন, দিনের বেলায় গাছে ডালে কয়েকটি সাপ ঝুলে। সন্ধ্যার পর থেকে গাছটিতে আস্তে আস্তে সাপের সংখ্যা বাড়তে থাকে। রাত যতই গভীর হয় সাপের সংখ্যা ততই বাড়তে থাকে। কালো ও লালচে বর্ণের সাপগুলো কী জাতের তা কেউ বলতে পারছেন না।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি গাছে শুক্রবার দুপুরে কয়েকটি সাপ দেখতে পাই। রাতের বেলায় সাপের সংখ্যা বৃদ্ধি পায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দিনের বেলায় কয়েকটি সাপ দেখা যায়। রাতে গাছের ডালে সাপের সংখ্যা বাড়তে থাকে। এসব সাপকে যারাই আঘাত করেছেন তাদের কোন না কোন ক্ষতি হয়েছে বলে এলাকায় রটে গেছে। তাই আর কেউ সাপগুলোকে আঘাত করছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host