1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এটি,এম,শামসুজ্জামান মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯১ সময় দর্শন

এটিএম শামসুজ্জামানের জীবনাবসান শনিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল আনুমানিক ০৯:৪৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন। এটিএম শামসুজ্জামানের জীবনাবসান একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য প্রবীণ এই অভিনেতা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ঃ৪৭ টার দিকে, রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের চলচ্চিত্র ও টেলিভিশনে অসামান্য অবদান রাখা খ্যাতিমান এ অভিনেতা। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া, বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাজমাজনিত শ্বাসকষ্টের কারণে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূ‌ত্রে জানা গিয়েছিলো, এটিএম শামসুজ্জামা‌নের র‌ক্তে অক্সি‌জে‌নের মাত্রা ক‌মে গে‌ছে। ডাক্তাররা সেভা‌বেই চিকিৎসার ব্যবস্থা নেন।

 

ভ‌র্তির পর তার ক‌রোনাভাইরাস পরীক্ষা করা হ‌য়। তবে ফলাফল নে‌গে‌টিভ আসে। এর আগেও বার্ধক্যজ‌নিত অসুস্থতার কা‌র‌ণে কয়েক মাস হাসপাতা‌লে কাটা‌তে হ‌য় এ অভি‌নেতা‌কে। এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর লক্ষীপুর জেলার ৯ নং ভোলাকোট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন ‘জলছবি’ সিনেমার জন্য। অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক ১৯৬৫ সালে। এরপর ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনা আসেন।

 

২০০৯ সালে ‘এবাদত’ নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান। ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এছাড়া, শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host