1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি বন্ধই থাকবে-খামেনি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  ভাঙ্গুড়ার কম্পিউটার শিক্ষিকার অদক্ষতার প্রমাণ মিলল তদন্তে আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পাবনা-৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আরও ১১ জনকে পুশইন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯২ সময় দর্শন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৩১ মে) ভোরে এই ১১ জনকে পুশইন করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম বাসস’কে জানিয়েছেন, বিজিবি তাদের আটকের পর থানায় হস্তান্তর করে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতদের মধ্যে ছয় জন দিনাজপুরের, তিন জন ঠাকুরগাঁওয়ের ও দুইজন রংপুরের বাসিন্দা। তারা হলেন- দিনাজপুরের মো. আল আমীন (৩০), মো. মকবুল (৬০), মো. সেলিম রেজা (২০), মো. খলিলুর রহমান (২০), মো. নাজমুল (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।ঠাকুরগাঁওয়ের মো. জহিরুল ইসলাম (২৫), মো. রহমান আলী (৪০) ও মো. মনিরুল ইসলাম (২৮)।রংপুরের আরিফুল ইসলাম (২০) ও মো. হাদিকুল আলম (১৮)।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host