1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভাঙ্গুড়ার কবি ফকির আব্দুল খালেক আর নেই

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক বিশিষ্ট কবি ও লেখক ফকির আব্দুল খালেক (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এর আগে গত ২৮ মে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফকির আব্দুল খালেক ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা উত্তর পাড়া গ্রামের মৃত আবির উদ্দিন ফকিরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।

সোমবার (২ জুন) বাদ যোহর জগাতলা ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন। মরহুম আব্দুল খালেক একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি’র মামা শশুর।

তার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের সদস্য সচিব কবি নুরুজ্জামান সবুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host