1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩ ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি ঘোষণা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ঘুমন্ত শিশুকে নদীতে ফেলে হত্যা করে পাষন্ড মা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৮ সময় দর্শন

পারিবারিক অশান্তি আর মানসিক দুশ্চিন্তার কারণেই পাবনার চাটমোহরে ৫ মাসের শিশুকন্যাকে হত্যা করেন পাষন্ড মা শ্রাবন্তী মন্ডল। শ্রাবন্তী মন্ডল নিজেও বাল্যবিয়ের শিকার। তার বর্তমান বয়স ১৫ বছর ৮ মাস। স্বামীর ২য় স্ত্রী হিসেবে সংসার করতে এসে নানাভাবে অশান্তিতে পড়েন তিনি। এরপর শিশুকন্যা সোহাগীর কান্নাকাটি তাকে আরো বিরক্ত করে তোলে। একারণেই ঘুমন্ত শিশুকন্যা সোহাগীকে নিয়ে বাড়ির পাশের বড়াল নদের পানিতে ফেলে হত্যা করেন। 

সোমবার (২ জুন) সকাল ১০টায় চাটমোহর থানায় এক প্রেসব্রিফিংয়ে হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরে একথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার। জানানো হয় আপন মা শ্রবন্তী রানী মন্ডল শিশু সন্তানকে হত্যা করেছেন। প্রেসব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিয় বলা হয়,নিহত সোহাগী মন্ডল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের মেয়ে। শনিবার (৩১ মে) সকাল ৬টার দিকে সবার অগোচরে মা শ্রাবন্তী মন্ডল তার ঘুমন্ত শিশুকন্যা সোহাগীকে নিয়ে বাড়ির অদূরে বড়াল নদের পানিতে ফেলে দিয়ে আসেন। বাড়ি এসে সে জানায়,তার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছেনা। এরপর খোঁজাখুজি শুরু হয়। সকাল ৮টার দিকে বাড়ির অদূরে বড়াল নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা শ্রাবন্তী মন্ডল (১৬) কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শ্রাবন্তী পুলিশের কাছে স্বীকার করেন সে তার শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় বাড়ির পাশের নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হন্তারক মা শ্রাবন্তী মন্ডলকে রোববার (১ জুন) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়,শ্রাবন্তী আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ঘটনাটি ঘটার পরই পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশ কাজ শুরু করে। মাত্র ১২ ঘন্টার মধ্যেই  হত্যার রহস্য উদঘাটন করাসহ ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host