1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

স্বাস্থ্যকর পনির স্যান্ডউইচের রেসিপি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪০ সময় দর্শন

ছোট খিদের বড় সমাধান হলো স্যান্ডউইচ। বিভিন্ন উপকরণ দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায়। ভেজিটেবলের পাশাপাশি বিফ বা চিকেন স্যান্ডউইচও সবার পছন্দের।

কখনো কি পনিরের স্যান্ডউইচ খেয়েছেন? যারা ওজন কমানোর কথা ভাবছেন; তাদের জন্য হতে পারে এটি উপকারী এক আহার।

দুই পাউরুটির মাঝে পনির, চিজ, মেয়োনেজ ও টমেটোর মিশেলে এ স্যান্ডউইচ তৈরি করা হয়।
খেতে খুবই মজাদার এ স্যান্ডউইচে কিন্তু ক্যালোরির পরিমাণও থাকে অনেক কম। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. পাউরুটি ৪টি স্লাইস
২. পনির কুচি ১ কাপ
৩.চিজ স্লাইস ২টি
৪. প্রয়োজনমতো মাখন
৫. মেয়োনিজ ৪ চা চামচ
৬. টমেটো গোল করে কাটা
৭. ক্যাপসিকাম কুচি পরিমাণ অনুযায়ী
৮. প্রয়োজনমতো অরিগ্যানো
৯. স্বাদমতো চিলি ফ্লেকস

পদ্ধতি

প্রথমে পনির ছোট ছোট করে কেটে নিন। তারপরে একটা বাটিতে পনির নিয়ে তার সঙ্গে মেয়োনিজ, অরিগ্যানো ও চিলি ফ্লেকস ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি প্যানে মাখন গরম করে পাউরুটি হালকা করে ভেজে নিন। এরপর পাউরুটির এক পাশে পনিরের টুকরো কিছুটা রাখুন।

তার উপরে চিজ স্লাইস, টমেটো স্লাইস ও ক্যাপসিকাম কুচি দিয়ে সাজিয়ে আর একটা পাউরুটি তার উপরে দিয়ে চেপে দিন।

আবারও একবার মাখন গরম করে মাঝখান থেকে দুই টুকরো করে নিন। এবার গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু পনির স্যান্ডউইচ।

সকাল কিংবা বিকেলের নাস্তায় এ স্যান্ডউইচ আপনার ক্ষুধা মেটাবে। বাইরের ফাস্টফুডের দোকান থেকে স্যান্ডউইচ কিনে না খেয়ে বরং ঘরোয়া উপায়ে নিজেই তৈরি করে নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host